নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব ব্রাহ্মণবাড়িয়ায় একটি দেশীয় পিস্তল উদ্ধার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল অস্ত্র উদ্ধারের বিশেষ অভিযান পরিচালনাকালে শনিবার (৬ মে/২৩ জ্যৈষ্ঠ) রাত দেড়টার দিকে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পুনিয়াউট রেলক্রসিংয়ের আশেপাশে তল্লাশি চালিয়ে পুকুর পাড়ে ঝোঁপের ভিতরে পরিত্যক্ত অবস্থায় পিস্তলটি উদ্ধার উদ্ধার করতে সক্ষম হয়।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত পিস্তলটি ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।