নিজস্ব প্রতিবেদক : সিলেট জেলা গোয়েন্দা শাখা-ডিবি গোয়াইনঘাট উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ১২০ বস্তা ভারতীয় জিরা সহ একজনকে গ্রেফতার করেছে।
জেলা পুলিশের মিডিয়া সেল জানায়, শুক্রবার (৫ জুন/২২ জ্যৈষ্ঠ) ভোর আনুমানিক সাড়ে ৫টায় সিলেট জেলা গোয়েন্দা শাখার একটি দল উপজেলার রুস্তমপুর ইউনিয়নের সীমান্তবর্তী খলামাধব এলাকায় এ অভিযান পরিচালনা করে।
এ সময় এই অবৈধ জিরা সহ সারজুল ইসলাম (২৬, পিতা মামুনুর রশিদ, খলামাধব, গোয়াইনঘাট) নামের একজনকে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে গোয়াইনঘাট থানায় মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।