নিজস্ব প্রতিবেদক : সিলেট জেলা গোয়েন্দা শাখা-ডিবি কোম্পানীগঞ্জ উপজেলায় ৬০০ ইয়াবা ট্যাবলেট সহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার (৪ জুন) রাত সোয়া ৮টার দিকে জেলা ডিবির একটি দল উপজেলার উত্তর রনিখাই ইউনিয়নের সীমান্তবর্তী বিজয় পারুয়া (মাঝেরগাঁও) এলাকা হতে এই ট্যাবলেটগুলো সহ উপজেলার বিজয় পারুয়া গ্রামের নূরুল ইসলামের ছেলে জায়েদ আহমেদ (২৮) ও জাবের আহমেদকে (২৭) গ্রেফতার করে।
এ ব্যাপারে পরবর্তী পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলে জেলা পুলিশের মিডিয়া সেল জানিয়েছে।