নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় ২২৬ বোতল বিদেশী মদ উদ্ধার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জের একটি আভিযানিক দল শুক্রবার (৩০ মে) আনুমানিক রাত ১০টায় উপজেলার মথুরকান্দি-আবেদীন বাজার সড়কের মথুরকান্দি বড় সেতুর পাশে অভিযান চালায়।
এ সময় দুই/তিন ব্যক্তি র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যায়। পরে তাদের ফেলে যাওয়া দুটি প্লাস্টিকের বস্তা থেকে এই বিদেশী মদ উদ্ধার করা হয়।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামত বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।