র‌্যাবের অভিযানে ব্রাহ্মণবাড়িয়া থেকে ৫০ কেজি গাঁজা উদ্ধার

প্রকাশিত May 28, 2026
র‌্যাবের অভিযানে ব্রাহ্মণবাড়িয়া থেকে ৫০ কেজি গাঁজা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব ব্রাহ্মণবাড়িয়া থেকে ৫০ কেজি গাঁজা উদ্ধার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল বৃহস্পতিবার (২৮ মে/১৪ জ্যৈষ্ঠ) আনুমানিক রাত পৌণে ৩টায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মোড়াইল এলাকায় ব্রাহ্মণবাড়িয়া- কাউতলী সড়কের আশেপাশে ব্যাপক তল্লাশি চালিয়ে ৩টি সাদা প্লাস্টিকের বস্তার ভেতর থেকে এই গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়; কিন্তু এর সাথে সংশিষ্ট কাউকে খুঁজে পাওয়া যায়নি।এ ব্যাপারে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত আলামত ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।