নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ৬০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল রবিবার (২৪ মে/১০ জ্যৈষ্ঠ) আনুমানিক রাত পৌণে ৩টায় উপজেলার কায়েমপুর এলাকায় চেকপোস্ট বসিয়ে পিকআপ আটকে তা থেকে এই গাঁজাসহ পিকআপ চালক মো আরিফুর রহমান শিপনকে (২৭, পিতা মো জয়নাল আবেদিন, মীরের সরাই, মুন্সিগঞ্জ) গ্রেফতার করে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাকে মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ কসবা থানায় হস্তান্তর করা হয়।