নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জ জেলা প্রশাসন ও র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব ৯ যৌথ অভিযান চালিয়ে ৫টি প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ও হবিগঞ্জ জেলা প্রশাসনের একটি যৌথ আভিযানিক দল বুধবার (২০ মে) আনুমানিক বিকেল সাড়ে ৩টায় হবিগঞ্জ সদর উপজেলা ও লাখাই উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্য মিশ্রণ, অতিরিক্ত দামে পণ্য বিক্রি ও মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে কাজী আইসক্রিম ফ্যাক্টরির মালিক তাজুল ইসলামকে ৫ হাজার টাকা, ভাই ভাই আইসক্রিম ফ্যাক্টরির মালিক শাহনূর মিয়াকে ৫ হাজার টাকা, রাসেল স্টোরের মালিক রাসেল মিয়াকে ১০ হাজার টাকা, মেসার্স পলাশ পাল স্টোরের মালিক পলাশ পালকে ৩ হাজার টাকা ও সুমন স্টোরের মালিক সুধাংশু পালকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।