সাংবাদিকরা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন : আব্দুল কাইয়ুম চৌধুরী

প্রকাশিত May 18, 2026
সাংবাদিকরা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন : আব্দুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, গণমাধ্যম হচ্ছে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। সাংবাদিকরা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
তিনি আরো বলেছেন, দক্ষিণ সুরমা সিলেট মহানগরীর একটি অংশ।এখানে সাংবাদিকতায় যারা কাজ করেন তারা অনেকেই সিলেটের প্রতিনিধিত্ব করে থাকেন। এজন্য শুধু দক্ষিণ সুরমা নয়-তারা সিলেটের উন্নয়ন অগ্রগতিতে ভূমিকা রাখছেন।
রবিবার (১৭ মে) দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেটের ২০২৬-২৮ মেয়াদের কমিটির অভিষেক ও আজীবন সদস্যদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিসিক প্রশাসক এসব কথা বলেন।
তিনি বলেন, দক্ষিণ সুরমার সাংবাদিকতার ইতিহাস অনেক পুরোনো। এখানকার সাংবাদিকরা একসময় জাতীয় পর্যায়ে ভূমিকা রেখেছেন। এখনো এই অঞ্চলে সম্ভাবনাময় সাংবাদিকরা রয়েছেন।
তিনি দক্ষিণ সুরমার উন্নয়নে সরকারের পাশাপাশি সিটি কর্পোরেশনও কাজ করে যাচ্ছে জানিয়ে বলেন, সরকার সুরমা নদীর দুই তীরকে দৃষ্টিনন্দন করে তুলতে কাজ শুরু করেছে। এছাড়া বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করার উদ্যোগ নেওয়া হচ্ছে, সেগুলো বাস্তবায়িত হলে, শুধু নগর উন্নয়ন নয়-দক্ষিণ সুরমাও উপকৃত হবে।
বুশিয়ারা ইন্টারন্যাশনাল কনভেনশন হলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অভিষেক উদযাপন কমিটির আহবায়ক, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য সাদিকুর রহমান চৌধুরী। সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম ও কবি মাসুদা সিদ্দিকা রুহির যৌথ পরিচালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স-ওনার্স এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি জুবায়ের আহমদ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান মানিক, রোটারিয়ান রাসেল মাহবুব পিএইচএফ, এমসি, বিশিষ্ট ব্যবসায়ী মো রিয়াজ উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী মো ইউনুছ মিয়া, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক সায়েম আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী নূরুল ইসলাম সুমন ও লন্ডন বিএনপি নেতা রুমেল আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা রফিকুল হক, লাউয়াই কেন্দ্রীয় জামে মসজিদের মোতাওয়াল্লি বূর মুক্তিযোদ্ধা সাইফুল আলম, বাংলাদেশ সংবাদ সংস্থার সিলেট ব্যুরো চীফ বিশিষ্ট সাহিত্যিক সেলিম আউয়াল, নূরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা ডা মিফতাহুল হোসেন সুইট, সিলেট জেলা বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক তাজরুল ইসলাম তাজুল, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আখতার রশিদ চৌধুরী, নূরজাহান মেমোরিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো নাসির উদ্দিন, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গুলজার আহমদ হেলাল, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সহসভাপতি আছাদ উদ্দিন, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক মনিরুল ইসলাম তুরন, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান, সিমজা সভাপতি দিপু সিদ্দিকী, সিলেট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম সাইফুর রহমান তালুকদার, দক্ষিণ সুরমা আল ইসলাহর সভাপতি জয়নাল আবেদীন, নাট্যাভিনেতা শাহেদ মোশারফ কটাই মিয়া, সিলেট মহানগর বিএনপির দপ্তর সম্পাদক তারেক আহমদ খান, বাংলাদেশ লেবার পার্টির সাংগঠনিক সম্পাদক ও সিলেট বিভাগীয় সভাপতি দেওয়ান মতিউর রহমান খান, বিশিষ্ট সমাজসেবী আতিকুর রহমান, নিজাম উদ্দিন ও মুহিবুর রহমান।
স্বাগত বক্তব্য দেন দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সদস্য এম আলী হোসাইন।
অনুষ্ঠানে নবগঠিত কার্যকরী কমিটিকে শপথবাক্য পাঠ করান বীর মুক্তিযোদ্ধা রফিকুল হক। সংবাদ বিজ্ঞপ্তি