নিজস্ব প্রতিবেদক : বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকায় প্রায় ৩৭ লাখ টাকার ভারতীয় চা-পাতাসহ বিভিন্ন প্রকার চোরাচালানি মালামাল জব্দ করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৬ মে/২ জ্যৈষ্ঠ) ১৯ বিজিবির ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ আভিযানিক টহল দল কানাইঘাট উপজেলার সিংগারখাল নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে মালিকবিহীন অবস্থায় ১ হাজার ১২০ কেজি ভারতীয় চা-পাতা ও ১টি বাংলাদেশী পিকআপ জব্দ করা হয়। জব্দকৃত মালামালের সিজারমূল্য ১৯ লাখ ৪৮ হাজার টাকা।
একই দিন জকিগঞ্জ ব্যাটালিয়নের সুরাইঘাট, উত্তরকুল ও জৈন্তাপুর বিওপির পৃথক পৃথক আভিযানিক টহল দল জৈন্তাপুর, কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলার সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১২টি মহিষ, ৪১ হাজার পাতার বিড়ি, ১টি অটোরিকশা ও ১টি গরু আটক করতে সক্ষম হয়। এই মালামালের সিজার মূল্য ১৭ লাখ ৪২ হাজার টাকা।
উল্লেখিত সব অভিযানের মাধ্যমে আটককৃত মালামালের সর্বমোট সিজার মূল্য ৩৬ লাখ ৯০ হাজার টাকা বলে ১৯ বিজিবি জানিয়েছে।