জকিগঞ্জে ২৫০০ ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ

প্রকাশিত May 15, 2026
জকিগঞ্জে ২৫০০ ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : সিলেটের জকিগঞ্জ থানা পুলিশ ২ হাজার ৫০০ ইয়াবা ট্যাবলেটসহ একজনকে গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার (১৪ মে) বিকেল পৌণে ৪টার দিকে থানা পুলিশের একটি অভিযানিক দল উপজেলার বীরশ্রী ইউনিয়নের মইয়াখালি পয়েন্টে চেকপোস্ট বসিয়ে এসব মাদকদ্রব্য ও একটি সিএনজি অটোরিকশাসহ মো ফখরুল ইসলাম ফখর (৩৭, পিতা মো সিরাজ উদ্দিন, গাগলাজোড় জকিগঞ্জ, সিলেট) নামে একজনকে গ্রেফতার করে।
তার বিরুদ্ধে জকিগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে।