মুজিবুর রহমান মুজিবের মৃত্যুতে সিসিক প্রশাসকের শোক প্রকাশ

প্রকাশিত May 15, 2026
মুজিবুর রহমান মুজিবের মৃত্যুতে সিসিক প্রশাসকের শোক প্রকাশ

সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যুতে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী শোকপ্রকাশ করেছেন।
এক শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, হৃদরোগে আক্রান্ত হয়ে শুক্রবার (১৫ মে/১ জ্যৈষ্ঠ) ভোরে মুজিবুর রহমান মুজিব মত্যুবরণ করেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট ইউনিটের যুগ্ম আহবায়ক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।
মুজিবুর রহমান মুজিব নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল সিলেটের পাবলিক প্রসিকিউটর ছিলেন।