জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাতসহ গ্রেফতার ২

প্রকাশিত May 15, 2026
জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাতসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক : সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাতসহ ২ জন গ্রেফতার হয়েছে।
গত ২৪ এপ্রিল রাতে উপজেলার বারহাল ইউনিয়নের বুরহানপুর এলাকায় এক ব্যক্তির বাড়িতে ডাকাতি হয়। এ ঘটনার পর জেলা পুলিশ সুপারের দিক-নির্দেশনায় জকিগঞ্জ থানার একাধিক পুলিশ দল ডাকাত গ্রেফতার ও মালামাল উদ্ধারে অভিযানে নামে।
এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৪ মে) উপজেলার বারঠাকুরী ইউনিয়ন এলাকায় অভিযান পরিচালনা করে থানা পুলিশ এই ডাকাতির ঘটনায় জড়িত রমজান আহমদকে (৩০, পিতা জামাল আহমদ জামু, কাশিরচক, জকিগঞ্জ, সিলেট) গ্রেফতার করে।
রমজান আহমদ আদালতে ১৬৪ ধারা মোতাবেক দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এতে ডাকাতির বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্যও দেয়। তার বিরুদ্ধে জকিগঞ্জ থানা ছাড়াও গোলাপগঞ্জ মডেল থানাসহ আশেপাশের থানায় ৮টি মামলা রয়েছে।
এছাড়াও তার দেওয়া তথ্য মোতাবেক কয়েছ আহমদ ওরপে কচালি (৩৮, পিতা আব্দুল গণি, হাসিতলা, জকিগঞ্জ, সিলেট) নামের আরেকজনকে গ্রেফতার করা হয়েছে।