শ্রীমঙ্গলে গণধর্ষণ মামলার প্রধান আসামি ৭২ ঘণ্টার মধ্যে গ্রেফতার

প্রকাশিত May 15, 2026
শ্রীমঙ্গলে গণধর্ষণ মামলার প্রধান আসামি ৭২ ঘণ্টার মধ্যে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় গণধর্ষণ মামলার প্রধান আসামি আরমান মিয়াকে মামলা দায়েরের ৭২ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে।
র‌্যাব-৯ জানায়, উপজেলার বৌলাশির কান্দিপাড়া এলাকার বাসিন্দা এক নারী ও খালাতো বোন গত ১১ মে সকাল সাড়ে ৭টার দিকে খালাতো বোনের বন্ধু আব্দুল কাদিরের সাথে দেখা করতে গিয়ে ধর্ষণের শিকার হন।
এ ঘটনায় তিনি শ্রীমঙ্গল থানায় একটি মামলা দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে আসামিদের আইনের আওতায় আনতে র‌্যাব-৯ ঘটনার ছায়া তদন্ত শুরু ও গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-২, মৌলভীবাজারের একটি আভিযানিক দল বৃহস্পতিবার (১৪ মে) আনুমানিক দুপুর ১টায় শ্রীমঙ্গলের পূর্বাশা বুরবুড়িয়া এলাকায় অভিযান পরিচালনা করে মামলার এজাহারনামীয় ১ নম্বর পলাতক আসামি আরমান মিয়াকে (২৪, পিতা সেলিম মিয়া, মুসলিমবাগ, শ্রীমঙ্গল, মৌলভীবাজার) গ্রেফতার করে।
উল্লেখ্য, এর আগে ১৩ মে মামলার এজাহারনামীয় ২ নম্বর আসামিকে র‌্যাব-৯ গ্রেফতার করে।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিদেরকে শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে।