শাল্লা সরকারি ডিগ্রি কলেজে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত May 12, 2026
শাল্লা সরকারি ডিগ্রি কলেজে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শাল্লা প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লা সরকারি ডিগ্রি কলেজে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ মে/২৯ বৈশাখ) দুপুরে কলেজ মিলনায়তনে মুসলিম ছাত্র-ছাত্রীদের উদ্যোগে এই মাহফিলের আয়োজন করা হয়।
ইংরেজি বিভাগের প্রভাষক মো এনামুল হকের সভাপতিত্বে এতে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিশ্বনাথ দাস।
মাহফিলে ‘নামাজ ও মানব জীবনে নামাজের গুরুত্ব’ বিষয়ের ওপর মূল প্রবন্ধ ও আলোচনা উপস্থাপন করেন আমন্ত্রিত ওলামায়ে কেরামগণ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শাল্লা থানা মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আবুল কাশেম।
বিশেষ আলোচক হিসেবে বয়ান পেশ করেন উপজেলা পরিষদ মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা এনামুল হক এবং শাল্লা সরকারি ডিগ্রি কলেজ মসজিদের খতিব মোয়াজ্জেম হোসেন।
আলোচনা পর্ব শেষে মিলাদ পরিচালনা করেন শাল্লা থানা মসজিদের মুয়াজ্জিন ক্বারী সাইদুর রহমান।
সবশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা আবুল কাশেম।