সিলেট জেলা প্রেসক্লাব অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক, জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ূম চৌধুরী বলেছেন, সাংবাদিকরা শুধু সংবাদ পরিবেশন করেন না-তারা সমাজের দর্পন, জাতির বিবেক। তাদের কলমের শক্তিতে মানুষের আশা-আকাংক্ষা, সমাজের সমস্যা, অন্যায়-অনিয়ম ও উন্নয়নের বাস্তব চিত্র জাতির সামনে উঠে আসে।
তিনি আরো বলেছেন, একটি সচেতন, মানবিক ও উন্নত সমাজ গঠনে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম।
সিলেট মহানগরীর প্রতিটি উন্নয়ন, নাগরিক সমস্যা সমাধান, অবকাঠামোগত অগ্রগতি, শিক্ষা-সংস্কৃতি এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির পেছনেও সাংবাদিকদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।
রবিবার (১০ মে) বিকেল ৩টায় সিলেট জেলা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্রীড়া পরিচালনা কমিটির আহবায়ক, সংগঠনের সিনিয়র সহসভাপতি মনিরুজ্জামান মনির। ক্রীড়া পরিচালনা কমিটি সদস্য সচিব নবীন সোহেলের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন, সাবেক সভাপতি আল আজাদ, সিনিয়র সদস্য দৈনিক সিলেটের মানচিত্রের ভারপ্রাপ্ত সম্পাদক ফয়সল আহমদ বাবলু ও সাবেক সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল।
এ সময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সহসাধারণ সম্পাদক রবি কিরণ সিংহ, কোষাধ্যক্ষ আনন্দ সরকার, দপ্তর সম্পাদক আব্দুল আহাদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আহমেদ জামিল, সদস্য মোহাম্মদ মহসিন, নেহার রঞ্জন পুরকায়স্থ, দেবাশীষ দেবু, সাবেক ক্রীড়া সম্পাদক শংকর দাশ, সাবেক তথ্য ও প্রযুক্তি সম্পাদক এনামুল কবীর, কার্যকরী কমিটির সদস্য রণজিত সিংহ, রাজিব রাসেল, সদস্য মামুন হোসেন, সোহাগ আহমদ, শেখ লুৎফুর রহমান, এসএম মিজানুর রহমান, রায়হান উদ্দিন নয়ন, সাংবাদিক লতিফুর রহমান উজ্জ্বল প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি