পুলিশ এসল্ট মামলা ও হত্যা মামলায় পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার

প্রকাশিত May 11, 2026
পুলিশ এসল্ট মামলা ও হত্যা মামলায় পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব পুলিশ এসল্ট মামলাসহ ৫ মামলা ও হত্যা মামলায় পরোয়ানাভুক্ত এক আসামিকে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা থেকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জের একটি আভিযানিক দল গত ৯ মে আনুমানিক সন্ধ্যা পৌণে ৭টায় চুনারুঘাট পৌর এলাকায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে অভিযান পরিচালনা করে।
অভিযানে চুনারুঘাট থানার মামলার (নং-২৪, তারিখ-২৬/০৫/২০২৪ খ্রি., ধারা-৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০) গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি আব্দুন নূরকে (৫৫, পিতা মৃত করম আলী, লাতুরগাঁও, চুনারুঘাট, হবিগঞ্জ) গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, তার বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় হত্যা, হত্যা চেষ্টা, চাঁদাবাজি, মারামারি ও পুলিশ এসল্ট মামলা এবং রেমা কালেঙ্গার বনদস্যু বাহিনীকে পৃষ্ঠপোষকতার অভিযোগ রয়েছে।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।