সুনামগঞ্জ সমিতি, সিলেটের সাবেক সভাপতি নাসিম হোসাইনের অর্ধকোটি টাকা ছিনতাইয়ের ঘটনার সুষ্ঠু তদন্ত, প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সিলেটে সুনামগঞ্জ সমিতির উদ্যোগে মানববন্ধন করা হয়েছে।
রবিবার (১০ মে/২৭ বৈশাখ) বিকেল ৩টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সাম্প্রতিক এ ছিনতাইয়ের ঘটনা জনমনে গভীর উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি করেছে।
তারা অবিলম্বে ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
বক্তারা আরো বলেন, অপরাধীদের দ্রুত গ্রেফতার করা না হলে সাধারণ মানুষের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর নেতিবাচক প্রভাব পড়বে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সমিতি, সিলেটের সভাপতি অ্যাডভোকেট মো মোজাককির হোসেন কামালী, সহসভাপতি অধ্যাপক মো দিলওয়ার হোসেন বাবর ও অধ্যাপক ছাব্বির আহমদ, সাধারণ সম্পাদক ড মো দিদার চৌধুরী, যুগ্মসাধারণ সম্পাদক কাসমির রেজা ও সৈয়দ নেছার আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক মো আতিকুর রেজা চৌধুরী, অর্থ সম্পাদক মো মুস্তাফিজুর রহমান, দপ্তর সম্পাদক আবু তাহের মোহাম্মদ তারেক, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মোহাম্মদ আলী, মহিলাবিষয়ক সম্পাদক লিপি বেগম, ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল মালিক চৌধুরী, সহ ধর্মবিষয়ক সম্পাদক পিয়ুষ পুরকায়স্থ টিটু, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক সম্পাদক শওকত হাসান আখনজি, পরিবেশ বিষয়ক সম্পাদক মো উজ্জ্বল বখত, পর্যটন বিষয়ক সম্পাদক রকিব উল্লাহ, সদস্য প্রফেসর ড তোফায়েল আহমদ, মো আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, শাহ মো আতাউর রহমান কামালী, অধ্যক্ষ খছরুজ্জামান, মো ফখরুল ইসলাম, জামালগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ রফিকুল ইসলাম প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি