সুনামগঞ্জ জেলা ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে শাল্লায় মিছিল সমাবেশ

প্রকাশিত May 10, 2026
সুনামগঞ্জ জেলা ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে শাল্লায় মিছিল সমাবেশ

শাল্লা প্রতিনিধি : সুনামগঞ্জ জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে স্বাগত ও অভিনন্দন জানিয়ে সংগঠনের শাল্লা উপজেলা শাখা আনন্দ মিছিল ও সমাবেশ করেছে।
রবিবার (১০ মে/২৭ বৈশাখ) দুপুরে উপজেলা বিএনপি কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক ও বাণিজ্যিক এলাকা প্রদক্ষিণ করে পুনরায় বিএনপি কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এতে ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরকে অভিনন্দন ও ধন্যবাদ জানানো হয়।
উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী এস এম শাকিল আহমেদের নেতৃত্বে আয়োজিত মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্মআহ্বায়ক এ আর আসিক ও রোমান আহমেদ, কলেজ ছাত্রদল নেতা রেজাউল করিম ও মুরাদ মিয়া এবং সাধারণ সম্পাদক ইয়াসিন মাহমুদ।
এছাড়াও ছাত্রদল নেতা কামরুল হাসান, আসিক ও প্রান্ত দাসসহ উপজেলা ও কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক আনন্দ মিছিলে অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ও গণতন্ত্র সুসংহত করার আন্দোলনে শাল্লা উপজেলা ছাত্রদল রাজপথে সর্বদা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।
নবগঠিত সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সুযোগ্য নেতৃত্বে আগামী দিনে জেলার ছাত্র রাজনীতি আরও গতিশীল ও সুসংগঠিত হবে বলে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।