সিলেটে লোকনাথ ব্রহ্মচারীর মন্দির ও আশ্রমে সভা শুক্রবার

প্রকাশিত May 4, 2026
সিলেটে লোকনাথ ব্রহ্মচারীর মন্দির ও আশ্রমে সভা শুক্রবার

সিলেট মহানগরীর করেরপাড়ায় শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর মন্দির ও আশ্রমে এক সভার আয়োজন করা হয়েছে।
শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান তিথি মহোৎসব যথাযথ ধর্মীয় মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে উদযাপন করার লক্ষ্যে এই সভা আহ্বান করা হয়েছে।
আগামী শুক্রবার (৮ মে) রাত সাড়ে ৮টায় আহুত এই সভায় শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর মন্দির ও আশ্রম পরিচালনা কমিটির সকল সদস্য, ভক্ত ও অনুরাগীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য কমিটির সভাপতি রিপন এষ চৌধুরী ও সাধারণ সম্পাদক সুমিত দেব বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।
উল্লেখ্য, আগামী ২ জুন শুভ অধিবাস ও ৩ জুন সারাদিনব্যাপী মহোৎসব উদযাপন করা হবে। সংবাদ বিজ্ঞপ্তি