সিলেটে শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটি ও সিলেট অঞ্চলের উদ্যোগে আয়োজিত সর্বধর্মীয় সম্প্রীতি শোভাযাত্রা ও মাতৃ সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট মহানগর পুলিশ-এসএমপি কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী বলেছেন, বাংলাদেশ আবহমান কাল ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ ধরনের আয়োজন ধর্ম-বর্ণ নির্বিশেষে পারস্পরিক সম্পর্ককে আরো সুদৃঢ় ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সহায়তা করবে।
তিনি আরো বলেছেন, আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সামাজিক এই মেলবন্ধনগুলো একটি মানবিক রাষ্ট্র গঠনে অগ্রণী ভূমিকা পালন করে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে প্রশাসনের পাশাপাশি সামাজিক সংগঠন এবং জনসাধারণকেও এগিয়ে আসতে হবে। তাহলে একটি সুন্দর সমাজ গঠন করতে পারবো।
শুক্রবার (১ মে) বিকেলে সিলেট মহানগরীর দরগাগেইটে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে কুমিল্লার লাকসাম উপজেলার দুপচর তক্ষশিলা বৌদ্ধ বিহারের প্রজ্ঞা ভদ্রর সভাপতিত্বে ও বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চলের সাধারণ সম্পাদক দিলু বড়ুয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মু মাসুদ রানা, উপ পুলিশ কমিশনার (ট্রাফিক) সুদীপ্ত রায়, ঢাকার জাতীয় চক্ষুবিজ্ঞান ইনিস্টিটিউট হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা জহিরুল ইসলাম অচিনপুরী, সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক কাপ্তান হোসেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের মহানগর সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দেব, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট মহানগর শাখার সদস্য সচিব রাজীব কুমার দে, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমেদ হেলাল, আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা কেন্দ্রের চেয়ারম্যান রকিব আল মাহমুদ, ড এম এ মোশতাক, এনসিপির জেলা আহবায়ক অ্যাডভোকেট আব্দুর রহমান আফজাল, ন্যাশনাল ওলামা এলায়েন্সের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সদস্য সচিব মাওলানা মুফতি ছালিম আহমদ খান, বাংলাদেশ জামায়াত ইসলামী ১ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক খান মো কামরুজ্জামান, বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চলের প্রতিষ্ঠাতা উৎফল বড়ুয়া, উপদেষ্টা তপন কান্তি বড়ুয়া মান্না, সাধন কুমার চাকমা, সভাপতি লিটন বড়ুয়া, সিনিয়র সহসভাপতি তপতী বড়ুয়া, অর্থ সম্পাদক সেবু বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক পলাশ বড়ুয়া ও সাংবাদিক আমীর হোসেন সোহাগ।
উৎসবের কর্মসূচিতে আরো ছিল বিশ্বশান্তি কামনায় সমবেত প্রার্থনা ও একক ধর্মদেশনা। একক ধর্মদেশক ছিলেন রংপুর পীরগঞ্জ সাহাপুর মহাবন বৌদ্ধ বিহার ও তপোবন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত মহানাম ভিক্ষু। অনুষ্ঠানে ৫ মাকে মাতৃ সম্মাননা প্রদান করা হয়।
এবারের শুভ বুদ্ধ পূর্ণিমার মূল প্রতিপাদ্য ছিল ‘জাতি-ধর্ম নির্বিশেষে অহিংসা, মৈত্রী ও সম্প্রীতির মেলবন্ধনে বিশ্বশান্তি কামনায়।’ সংবাদ বিজ্ঞপ্তি