বিজয়নগরে ২৮ লাখ টাকার ভারতীয় জিরা ও মিনি ট্রাকসহ ২ জন গ্রেফতার

প্রকাশিত April 30, 2026
বিজয়নগরে ২৮ লাখ টাকার ভারতীয় জিরা ও মিনি ট্রাকসহ ২ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব ও বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির যৌথ অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ২৮ লাখ টাকার ভারতীয় জিরা ও মিনি ট্রাকসহ ২ জন গ্রেফতার হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া ও ২৫ বিজিবি, সরাইল, ব্রাহ্মণবাড়িয়ার একটি যৌথ আভিযানিক দল বুধবার (২৯ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার পত্তন ইউনিয়নের টান মনিপুর এলাকার সিমনা সেতুর পূর্ব প্রান্তে চেকপোস্ট বসিয়ে একটি মিনি ট্রাকসহ মো পাভেল (২১, পিতা-আব্দুল আওয়াল, আজিমাবাদ, চুনারুঘাট, হবিগঞ্জ) ও মো সুলতান আহমেদ (২৬, পিতা মো ছমির আহমেদ, চুনারুঘাট, হবিগঞ্জ)-এ দুজনকে আটক করে।
পরে আটক দুজনের স্বীকারোক্তি অনুসারে ট্রাক থেকে ৭৭টি বস্তায় থাকা ২ হাজার ৩১০ কেজি ভারতীয় জিরাসহ মিনি ট্রাকটি জব্দ এবং আটক ব্যক্তিদেরকে গ্রেফতার করা হয়।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃতদেরকে বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে।