চুনারুঘাটে বিজিবির বিনামূল্যে চক্ষু শিবিরে ২০০ মানুষ পেলো চিকিৎসাসেবা

প্রকাশিত April 29, 2026
চুনারুঘাটে বিজিবির বিনামূল্যে চক্ষু শিবিরে ২০০ মানুষ পেলো চিকিৎসাসেবা

বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : হবিগঞ্জের চুনারুঘাটে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে উপজেলার বাল্লা সীমান্ত এলাকায় মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে সীমান্ত এলাকার প্রায় ২০০ সাধারণ মানুষকে বিনামূল্যে চক্ষু পরীক্ষাসহ চশমা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। পাশাপাশি স্বল্পমূল্যে চোখের ছানি রোগিদেরকে অপারেশনের ব্যবস্থাপত্র দেওয়া হয়েছ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৫৫ বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো তানজিলুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী, বিজিবির ভারপ্রাপ্ত উপ অধিনায়ক ক্যাপ্টেন সাফায়েত হোসেন, সহকারী পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান প্রমুখ।
এ সময় সরাইল রিজিয়নের আভিযানিক কার্যক্রম নিয়ে ব্রিফ করেন লেফটেন্যান্ট কর্নেল মো তানজিলুর রহমান। তিনি জানান, সরাইল রিজিয়নে প্রায় ১ হাজার ২০৪ কিলোমিটার এলাকায় দায়িত্ব পালন করছে ৫৫ বিজিবি। গত ১ জানুয়ারি থেকে ২৫ এপ্রিল পর্যন্ত নিয়মিত ও বিশেষ অভিযানে ৭৬ জন আসামি গ্রেফতার এবং ২৫৮ কোটি টাকার বেশি মূল্যের মাদক ও চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে।
এছাড়া অভিযানে পিস্তল, কার্তুজ ও গ্রেনেডসহ বিভিন্ন অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। অবৈধভাবে পাথর ও বালু উত্তোলনের বিরুদ্ধেও অভিযান চালিয়ে বিপুল পরিমাণ পাথর ও বালু জব্দ করা হয়েছে।
আসন্ন ঈদুল-আযহা উপলক্ষে সীমান্ত দিয়ে গবাদি পশু ও কোরবানির চামড়া পাচার ঠেকাতে আগাম প্রস্ততি নেওয়া হয়েছে বলেও তিনি জানিয়েছেন।