বাসিয়া খনন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী || এলাকা পরিদর্শনে বাণিজ্য মন্ত্রী

প্রকাশিত April 24, 2026
বাসিয়া খনন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী || এলাকা পরিদর্শনে বাণিজ্য মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২ মে সিলেট সফরকালে বাসিয়া নদীর খনন কাজ উদ্বোধন করবেন।
এর পূর্ব প্রস্তুতি দেখতে বাণিজ্য, শিল্প এবং পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি, পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক, জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও জেলা প্রশাসক মো সারওয়ার আলম বাসিয়া নদী তীরবর্তী এলাকা পরিদর্শন করেন।
এ সময় তারা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে আলাপ করেন। খোঁজ নেন প্রস্তুতির। এলাকার বিপুল সংখ্যক মানুষও এ সময় উপস্থিত ছিলেন।