মৌলভীবাজারে ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের যাত্রা শুরু হলো।
গত ১৯ এপ্রিল এর উদ্বোধন করেন খ্যাতনামা আলেম ড এনায়েত উল্লা আব্বাসী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের উপদেষ্টা আব্দুর রহিম আনসার। ম্যানেজিং ডিরেক্টর আব্দুর নূর মোহন ও ফাইন্যান্স ডিরেক্টর আশরাফ আহমেদের যৌথ পরিচালনায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সাংসদ এম নাসের রহমান।
বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদ প্রশাসক মো মিজানুর রহমান। অতিথি ছিলেন ডা রাকিবুল পলাশ, ডা এনামুর রশিদ দিপু, ডা ইয়াহিয়া মাহমুদ, ডা ছাদিক আহমেদ, এম ইউসুফ আলী, আতাউর রহমান, আমিনুর রহমান চৌধুরী, মুহিবুর রহমান রাজু, ইসতিয়াক চৌধুরী ও ইমন আহমেদ।
বক্তারা আশা প্রকাশ করেন, আধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ ও দক্ষ চিকিৎসক দ্বারা পরিচালিত এ প্রতিষ্ঠানে মৌলভীবাজার জেলাবাসী সহজে উন্নত চিকিৎসাসেবা পাবেন।
ইনসানিয়া স্পেশালাইজড হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর এই প্রতিষ্ঠান প্রকল্প বাস্তবায়নে ম্যানেজিং ডিরেক্টর আব্দুর নূর মোহনসহ সকল ডিরেক্টর, উপদেষ্টা ও শেয়ার হোল্ডারকে আন্তরিক ধন্যবাদ জানান। সংবাদ বিজ্ঞপ্তি