বিশ্বনাথে পুলিশের অভিযানে ২৬০০ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার

প্রকাশিত April 19, 2026
বিশ্বনাথে পুলিশের অভিযানে ২৬০০ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : সিলেটের বিশ্বনাথ থানা পুলিশের অভিযানে ২ হাজার ৬০০ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার হয়েছে।
রবিবার (১৯ এপ্রিল) সকাল অনুমান সোয়া ৭টায় থানা পুলিশের একটি আভিযানিক দল উপজেলার লামাকাজী ইউনিয়নের গোলচন্দ বাজারে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে চেক পোস্ট বসিয়ে এই বিপুল সংখ্যক মাদকসহ ফারুক আহমদ (৪০, পিতা মৃত নূর উদ্দিন, পশ্চিম লোহারমহল, খলাছড়া, জকিগঞ্জ, সিলেট) নামের একজনকে গ্রেফতার করে।
এ ঘটনায় বিশ্বনাথ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা {নং ১৪/৫১, তারিখ ১৯/৪/২০২৬ খ্রি ধারা ২০১৮ সালের ৩৬(১)} রুজু হয়েছে।