নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব ও পরিবেশ অধিদপ্তরের অভিযানে সিলেটে ১৪ গাড়ির মালিককে ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সদর কোম্পানি, সিলেট ও পরিবেশ অধিদপ্তর, সিলেটের একটি যৌথ আভিযানিক দল বৃহস্পতিবার (১৬ এপ্রিল) আনুমানিক দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত শাহপরাণ এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় মোটরযানে অনুমোদিত শব্দের মানমাত্রা অতিক্রমকারী হর্ন স্থাপন ও ব্যবহার করার দায়ে এই জরিমানা ও ২৪টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।