নববর্ষ উপলক্ষে শাল্লায় কৃষি ব্যাংকের ‘শুভ হালখাতা’ অনুষ্ঠিত

প্রকাশিত April 15, 2026
নববর্ষ উপলক্ষে শাল্লায় কৃষি ব্যাংকের ‘শুভ হালখাতা’ অনুষ্ঠিত

শাল্লা প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লায় ‘পরিশোধ করে খেলাপি ঋণ, প্রয়োজন হলে আবার নিন—কৃষি ব্যাংকে আমানত, আজীবন নিরাপদ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ কৃষি ব্যাংক-বিকেবির উদ্যোগে ‘শুভ হালখাতা’ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল/২ বৈশাখ) সকাল ১১টায় বিকেবির নিজস্ব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিকেবির শাল্লা শাখা ব্যবস্থাপক মো নুরুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াসচন্দ্র দাস।
ব্যাংক কর্মকর্তা মো ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা শুভজিৎ রায়, উপজেলা বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম সিরাজ, যুগ্মআহ্বায়ক আব্দুল করিম ও থানার এসআই শওকত আলী।
অনুষ্ঠানে বক্তারা কৃষকদেরকে দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি হিসেবে অভিহিত করেন।
তারা বলেন, কৃষি ঋণের সঠিক ব্যবহার ও যথাসময়ে তা পরিশোধ করা হলে ব্যাংকিং কার্যক্রম সচল থাকে। এতে কৃষকরাও প্রয়োজনে পুনরায় দ্রুত ঋণ সুবিধা গ্রহণ করে তাদের উৎপাদন বৃদ্ধি করতে পারেন। তাই খেলাপি না হয়ে নিয়মিত ঋণ পরিশোধে সবাইকে সচেতন হতে হবে।
আলোচনা সভা শেষে উপস্থিত ঋণগ্রহীতা ও সাধারণ কৃষকদেরকে মিষ্টিমুখ করানো হয়।