নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব হবিগঞ্জে ৩ হাজার ১০০ পিস ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গোপন সূত্রে খবর পেয়ে র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জের একটি আভিযানিক দল শুক্রবার (৩ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে জেলার সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের অর্ন্তগত বাইপাস পয়েন্টে চেকপোস্ট পরিচালনা করে একটি যাত্রীবাহী বাস থামায়। এ সময় এই নারী বাস থেকে নেমে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।
পরে মহিলা পুলিশ দ্বারা আটক নারীর দেহ তল্লাশি করে তার পরনের জামার ভেতর থেকে ১৫টি প্যাকেট ভর্তি এই ইয়াবা উদ্ধার ও তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত নারীর নাম-ঠিকানা হলো মুনজরা খাতুন (৬০), স্বামী মো আমির হোসেন, আজমপুর, আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে (২০১৮) মামলা দায়ের করে তাকে হবিগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।