নবীগঞ্জের রবীন্দ্র গ্রন্থাগার পাঠক ফোরামের নতুন কমিটি গঠিত

প্রকাশিত April 3, 2026
নবীগঞ্জের রবীন্দ্র গ্রন্থাগার পাঠক ফোরামের নতুন কমিটি গঠিত

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার রবীন্দ্র গ্রন্থাগার পাঠক ফোরামের নতুন কমিটি গঠন করা হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার (৩ এপ্রিল/২০ চৈত্র) একটি সভা ও ও সাহিত্য আসরের আয়োজন করা হয়।
বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন গ্রন্থাগার পরিচালনা পর্ষদের সভাপতি রত্নদীপ দাস রাজু। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন করগাঁও ইউনিয়নের ৫নং ওয়ার্ড মেম্বার বিকাশ দত্ত রায়। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন গ্রন্থাগার পরিচালনা পর্ষদের সদস্য জনি দাশ, সজীব দাশ, জয় দাশ, সত্যব্রত দাশ, সৃষ্টি রাণী দাশ, শ্রাবন্তি দাশ মনসা, দিয়া রাণী দাশ, সনাতন-দীননাথ কিশোর সংসদের সভাপতি তীর্থ দাশ, সাধারণ সম্পাদক দ্বীপ দাশ, গ্রন্থাগার কর্মী রুদ্র কিশোর দাশ প্রান্ত, রকি দাশ, গোপাল দাশ জিৎ, বিশাল দাশ, দীপ শেখর দাশ, সৃজন দাশ, অপূর্ব দাশ, সৌরনীল দাশ, তৃষান দাশ, তুর্জ দাশ প্রমুখ।
সভায় সর্বসম্মতি ক্রমে রামু দাশ পাপনকে সভাপতি, জয় দাশকে সাধারণ সম্পাদক ও তীর্থ দাশকে সাংগঠনিক সম্পাদক করে পাঠক ফোরামের ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি