সিলেটে ১৯ বিজিবি জব্দ করেছে ভারতীয় মোটরসাইকেল গরু ও চিনি

প্রকাশিত April 1, 2026
সিলেটে ১৯ বিজিবি জব্দ করেছে ভারতীয় মোটরসাইকেল গরু ও চিনি

নিজস্ব প্রতিবেদক : বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) সিলেট সীমান্তে রয়েল এনফিল্ড মোটর সাইকেল ও গরুসহ প্রায় সাড়ে ১৩ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১ এপ্রিল/১৮ চৈত্র) বিজিবি সিলেট সেক্টরের অধীন জকিগঞ্জ ব্যাটালিয়নের জৈন্তাপুর ও সুরাইঘাট বিওপির পৃথক পৃথক আভিযানিক টহল দল জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় মালিকবিহীন অবস্থায় ৮ লাখ ৮২ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় ৮টি গরু ৫৫০ কেজি চিনি আটক করা হয়।
এছাড়া মঙ্গলবার (৩১ মার্চ) ১৯ বিজিবির জৈন্তাপুর বিওপির একটি বিশেষ আভিযানিক টহল দল সীমান্ত এলাকায় চাংগিল নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১টি রয়েল এনফিল্ড মোটরসাইকেল করে, যার মূল্য ৪ লাখ ৫০ হাজার টাকা।
বিজিবি জানিয়েছে, আটককৃত মালামালের সর্বমোট সিজার মূল্য ১৩ লাখ ৩২ হাজার ৫০০ টাকা।