শ্রীরাম চন্দ্রের শুভ আবির্ভাব তিথিতে শ্রীরাম নবমী মহোৎসব বৃহস্পতিবার

প্রকাশিত March 25, 2026
শ্রীরাম চন্দ্রের শুভ আবির্ভাব তিথিতে শ্রীরাম নবমী মহোৎসব বৃহস্পতিবার

শ্রীরাম চন্দ্রের শুভ আবির্ভাব তিথি উপলক্ষে সিলেটে ৬ষ্ঠ বার দুদিনব্যাপী শ্রীরাম নবমী মহোৎসব আগামীকাল বৃহস্পতিবার (২৬ মার্চ) সিলেট মহানগরীর মিরাবাজারে শ্রীশ্রী বলরাম জিউর আখড়ায় শুরু হচ্ছে।
শ্রীরাম নবমী উদযাপন পরিষদ শ্রীহট্টের উদ্যোগে আয়োজিত মহোৎসবের অনুষ্ঠানসূচিতে রয়েছে প্রথমদিন বৃহস্পতিবার: সন্ধ্যা ৬টায় শ্রীরাম লালা শ্রীবিগ্রহের আগমন ও সমবেত বরণ অনুষ্ঠান, সন্ধ্যা ৭টায় শ্রীরাম লালার আরতি ও মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলন, রাত ৮টায় শ্রীরাম ভজন সঙ্গীত ও স্তুতিপাঠ।
শেষদিন শুক্রবার: সকাল ৮টায় শ্রীরামের পূজার্চ্চনা, সকাল ১০টায় শ্রীরামের চরণ পুষ্পাঞ্জলি অর্পণ, সকাল ১১টায় যজ্ঞানুষ্ঠান, দুপুর ১২টায় শ্রীরাম কথামৃত আলোচনা, দুপুর ১টা ৩০ মিনিটে ভক্ত-অনুরাগীদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ, বিকেল ৩টায় ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা ৬টায় মর্যাদা পুরোষোত্তম ভগবান শ্রীরাম চন্দ্রের সন্ধ্যারতি ও সমবেত দীপদান ও রাত ৮টায় অনুষ্ঠান সমাপন।
মহারাজভোগ ও যে কোনো অনুদান প্রদানে ০১৭৫৮-৩৬৪৬৮৬ (বিকাশ) নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।
মহোৎসবে সর্বস্তরের ভক্ত-অনুরাগীকে উপস্থিত থাকার জন্য শ্রীরাম নবমী উদযাপন পরিষদ শ্রীহট্টের আহ্বায়ক রাজন মালাকার ও সদস্য সচিব সন্দীপ চক্রবর্ত্তী (রূপক) বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন। সংবাদ বিজ্ঞপ্তি