মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সিলেট জেলা বিএনপি আগামী বৃহস্পতিবার সকাল ১০টায় জিন্দাবাজার সহির প্লাজার সামনে সমবেত হয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করবে।
এ কর্মসূচিতে জেলা বিএনপির পাশাপাশি সিলেট সদর ও দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন।
এছাড়া জেলা বিএনপির আওতাধীন সকল উপজেলা, পৌরসভা ও ইউনিট পর্যায়ে আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালিত হবে।
অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ নিজ নিজ উদ্যোগে এসব কর্মসূচি বাস্তবায়ন করবে।
কর্মসূচি সফল করতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি জেলা বিএনপির সভাপতি, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক, সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী আহ্বান জানিয়েছেন। সংবাদ বিজ্ঞপ্তি