সিলেট জেলা প্রেসক্লাবের সহসভাপতি, দৈনিক উত্তরপূর্বর সিনিয়র সাংবাদিক, গীতিকবি সজল ঘোষের লেখা একটি গান নন্দিত শিল্পী প্রদীপ মল্লিকের কণ্ঠে প্রকাশিত হয়েছে।
গত ২১ মার্চ বিকেল ৫টায় ‘জানি না এখনো আমি’ শিরোনামের এই গানটি খ্যাতনামা প্রযোজনা প্রতিষ্ঠান প্রোটিউন আমার গান (Protune Amar Gaan) ইউটিউব চ্যানেলের মাধ্যমে প্রকাশিত হয়।
গানটির সুর এবং সঙ্গীত পরিচালনাও করেছেন প্রদীপ মল্লিক।
‘জানি না এখনো আমি’ শিরোনামের গানটি প্রসঙ্গে তিনি বলেন, গানের কথামালা অনন্য ও অসাধারণ। সজল ঘোষের গীতিকবিতাকে বহু পরিশ্রম করে গানে রূপ দিয়েছি। বাংলা ভাষাভাষি সঙ্গীতপ্রেমী শ্রোতা ও সঙ্গীত অনুরাগীরা অনেক বেশি দায়িত্ববান ও রুচিশীল শ্রোতা। সেই সকল সম্মানিত সঙ্গীতপ্রেমী শ্রোতা ও সঙ্গীত অনুরাগীদের চাহিদার কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে গানটি যতন করে তৈরি করা হয়েছে।
বাংলাদেশের খ্যাতনামা প্রযোজনা প্রতিষ্ঠান প্রোটিউন ইউটিউব চ্যানেলের ক্রিয়েটিব ডিরেক্টর, সিইও, সুরকার, গীতিকবি ও লেখক প্রসেনজিৎ ওঝার মতে, গানের কথা, সুর, সঙ্গীত ও কণ্ঠশৈলী অনেক বেশি সৃজনশীল, সুন্দর ও চমৎকার হয়েছে।
গীতিকবি সজল ঘোষ বলেন, সকল শ্রেণিপেশার মানুষের প্রিয় সঙ্গীতশিল্পী প্রদীপ মল্লিক তার দরদী কারুকার্যের মায়াবী কণ্ঠে গানটি বেশ ভালো করে ফুটিয়ে তুলেছেন।
লিংক : https://www.youtube.com/watch?v=TXoo7xvisco&list=RDTXoo7xvisco&start_radio=1 সংবাদ বিজ্ঞপ্তি