মৌলভীবাজারে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের ইফতার বিতরণ

প্রকাশিত March 20, 2026
মৌলভীবাজারে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের ইফতার বিতরণ

পবিত্র মাহে রমজান উপলক্ষে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে মৌলভীবাজারে পথচারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে মৌলভীবাজার প্রেসক্লাব চত্বরে সংগঠনের জেলা শাখার আয়োজনে ৫’শতাধিক পথচারীর হাতে ইফতারের প্যাকেট তুলে দেওয়া হয়।
ইফতার বিতরণকালে ব্রিটেন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কনভেনর ও কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুর।
কচুয়া আল-মনসুর ওয়েলফেয়ার ট্রাস্ট অব মৌলভীবাজারের ট্রেজারার মোহাম্মদ মুজিব মনসুরের সভাপতিত্বে ও সাংবাদিক রুবেল আহমদের সঞ্চালনায় এ সময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন সামাজিক ব্যক্তিত্ব খালেদ চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী জয়নাল আবেদিন খান, বিআইএসঅফ মৌলভীবাজারের প্রতিষ্ঠাতা সভাপতি মহিবুর রহমান মুহিব, এনটিভির ইউরোপ প্রতিনিধি শাহনেওয়াজ চৌধুরী সুমন, নিউপোট প্রবাসী শামীম তরফদার, ইউকে প্রবাসী মুকুল চৌধুরী, আব্দুর রহমান পারভেজ, লন্ডন প্রবাসী আহমদ আলী জুবু, সামাজিক সংগঠক শামীম আহমেদ, তাজুল ইসলাম রেজওয়ানুর রহমান সুমন ও মোহাম্মদ আকিল মনসুর।
পরে এই মহতি উদ্যোগে সহায়তাকারী প্রবাসীদের সুস্থতা ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনায় মাওলানা ক্বারি ইকরামুজ্জামান সুমন বিশেষ দোয়া পরিচালনা করেন। সংবাদ বিজ্ঞপ্তি