প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন গণঅভ্যুত্থানে আহত সাংবাদিক কাঁকন

প্রকাশিত March 19, 2026
প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন গণঅভ্যুত্থানে আহত সাংবাদিক কাঁকন

নিজস্ব প্রতিবেদক : মৌলভীবাজার জেলার প্রথম নারী সাংবাদিক, চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে আহত নাগরিক টিভির জেলা প্রতিনিধি এ এস কাঁকনকে প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদ উপহার নগদ অর্থ ও ঈদের শুভেচ্ছা কার্ড পাঠিয়েছেন।
বুধবার (১৮ মার্চ) মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক মো ফয়জুল করিম ময়ূন প্রধানমন্ত্রীর এই ঈদ উপহার সাংবাদিক এ এস কাঁকনের হাতে তুলে দেন।
এসময় গণঅভ্যুত্থানে আহত আব্দুল মালিক এবং বড়লেখার চান্দগ্রামের মৃত আলাউদ্দিনের স্ত্রীকেও প্রধানমন্ত্রীর ঈদ উপহার নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
ঈদ উপহার হস্তান্তরকালে উপস্থিত ছিলেন জাসাসের কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দ আশরাফুল মজিদ খোকন, বাংলাদেশ পৌর কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি এ কে এম নুরুজ্জামান, মৌলভীবাজার সদর থানা বিএনপির সাবেক প্রচার সম্পাদক তোফায়েল আহমেদ তোয়েল ও কাবাডি ফেডারেশনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য দেলওয়ার হোসেনসহ বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ।
এই প্রথম এমন ঈদ উপহার পেয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সাংবাদিক এ এস কাঁকন।
উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানে চব্বিশের ৪ আগস্ট মৌলভীবাজারে ছাত্র-জনতার আন্দোলনের ভিডিও ধারণের সময় পরপর দুবার আওয়ামী লীগ কর্মীদের হামলার শিকার হন সাংবাদিক এ এস কাঁকন। হামলাকারীরা তার ক্যামেরা ও মোবাইল ফোন ভেঙ্গে ফেলাসহ তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে।