পূর্ব লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের সাংগঠনিক সভা অনুষ্ঠিত

প্রকাশিত March 17, 2026
পূর্ব লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের সাংগঠনিক সভা অনুষ্ঠিত

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের এক সাংগঠনিক সভা গত ১২ মার্চ পূর্ব লন্ডনের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
সংগঠনের কেন্দ্রীয় কনভেনর মোহাম্মদ মকিস মনসুরের সভাপতিত্বে ও মেম্বার সেক্রেটারি ড এম মুজিবুর রহমানের পরিচালনায় এতে কেন্দ্রীয় ও রিজিওনাল নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে ইস্ট লন্ডন, নর্থ লন্ডন ও এসেক্স ব্রাঞ্চের কমিটি অনুমোদন করা হয়।
ইস্ট লন্ডন ব্রাঞ্চের সভাপতি পদে শাহ চেরাগ আলী, সিনিয়র সহসভাপতি পদে আজম আলী, সহসভাপতি পদে আজিজুল আম্বিয়া, সাধারণ সম্পাদক পদে আব্দুল বাসিত রফি, কোষাধ্যক্ষ পদে জাহাঙ্গীর হোসেন ও সিনিয়র যুগ্মসম্পাদক পদে জোবায়ের কিবরিয়ার সমন্বয়ে গঠিত ৩১ সদস্যবিশিষ্ট কমিটি: নর্থ লন্ডন ব্রাঞ্চের সভাপতি পদে গিয়াস উদ্দিন, সিনিয়র সহসভাপতি পদে শিহাব উদ্দিন, সহসভাপতি পদে হেনা বেগম, তুহিন আহমদ, রুহুল আমিন ও আব্দুল মালিক, সাধারণ সম্পাদক পদে সৈয়দ ফরহাদ ও সিনিয়র যুগ্মসম্পাদক পদে দৌলত হোসেনের সমন্বয়ে ৩১ সদস্যবিশিষ্ট কমিটি এবং এসেক্স ব্রাঞ্চের আহ্বায়ক পদে তৌরিস আহমদ, সদস্য সচিব পদে নূরুল ইসলাম, জয়েন্ট কনভেনর পদে হেলেন ইসলাম ও ফারহান সাদিক খান এবং সদস্য পদে জুবেল আহমদ বেলালের সমন্বয়ে ১৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়।
সভায় আগামী দু’মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার আহ্বান জানানো হয়।
পরিশেষে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় কনভেনর মোহাম্মদ মকিস মনসুর সবাইকে ধন্যবাদ জানান। সংবাদ বিজ্ঞপ্তি