সাংবাদিক সুমনের মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটির শোক

প্রকাশিত February 6, 2026
সাংবাদিক সুমনের মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটির শোক

যুক্তরাজ্যের বার্মিংহাম প্রবাসী মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সদর ইউনিয়নের মহদিকোনা গ্রামের মাস্টার বাড়ির সন্তান, এটিএন বাংলা ইউকের বিশিষ্ট সাংবাদিক ও বড়লেখা ফাউন্ডেশন ইউকের সাধারণ সম্পাদক কায়সারুল ইসলাম সুমনের মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে গভীর শোক প্রকাশ করেছে।
সংগঠনের পক্ষ থেকে কেন্দ্রীয় কনভেনর মোহাম্মদ মকিস মনসুর, কো-কনভেনর মসুদ আহমদ, সদস্য সচিব ড মুজিবুর রহমান ও অর্থ সচিব কাউন্সিলর আসরাফ মিয়া সহ কেন্দ্রীয় ও বিভিন্ন রিজিওনাল কমিটি পক্ষ থেকে তারা গভীর শোক প্রকাশ ও শোকাবহ পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
একই সাথে মহান আল্লাহু রাব্বুল আলামিন যেন তাকে জান্নাতবাসী করেন-এই দোয়া করার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছেন।
কায়সারুল ইসলাম সুমন ৪ ফেব্রুয়ারি বড়লেখায় নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হন। সিলেট হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নেওয়ার পথে সকাল পৌণে ৬টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পরদিন সন্ধ্যা সাড়ে ৬টায় দরগা বাজার অজমির স্কুল মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হয়।
মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫২ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। সংবাদ বিজ্ঞপ্তি