লন্ডন দারুল হাদিস লতিফিয়ার ট্রাস্টি, আনজুমানে আল ইসলাহ ইউকের প্রাক্তন সেক্রেটারি ও কমিউনিটি ব্যাক্তিত্ব বশির উদ্দিন আহমদের মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় কনভেনর মোহাম্মদ মকিস মনসুর,
কো-কনভেনর মসুদ আহমদ, সদস্য সচিব ড মুজিবুর রহমান ও অর্থ সচিব কাউন্সিলর আসরাফ মিয়াসহ কেন্দ্রীয় ও রিজিওনাল কমিটির নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
তারা এক শোকবার্তায় মরহুমের শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন এবং আল্লাহ রাব্বুল আলামিন যেনো তাকে জান্নাতবাসী করেন সেজন্যে সবার দোয়া কামনা করেছেন।
শোকবার্তায় স্মরণ করা হয়, শিক্ষানুরাগী ও ধর্মপ্রাণ ব্যক্তিত্ব বশির উদ্দিন আহমদ আজীবন দ্বীনি খেদমত, শিক্ষা প্রসার ও কমিউনিটির কল্যাণে নিষ্ঠার সাথে কাজ করে গেছেন। সংবাদ বিজ্ঞপ্তি