দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্ট অনুমোদিত সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও মানাউরা দাখিল মাদরাসা শাখার বিদায়ী অনুষ্ঠান ও দোয়া মাহফিল গত ১৬ মার্চ অনুষ্ঠিত হয়।
শাখার নাজিম মাওলানা আইনুল হকের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক ক্বারী শাহিন আহমদের সঞ্চালনায় মাহফিলের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন খামিছ জামাতের ছাত্র হাফিজ আতিকুর রহমান। নাতে রাসুল (সা) পরিবেশন করেন খামিছ জামাতের ছাত্র ফরহাদ হুসেন। স্বাগত বক্তব্য রাখেন সহকারী শিক্ষক ক্বারী হোছাম উদ্দিন।শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক ক্বারী মাওলানা আমির উদ্দিন।বিশেষ অতিথির বক্তব্য রাখেন নন্দিরগাঁও পশ্চিমপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি কামরুল ইসলাম। এছাড়াও সেন্টারের প্রধান ক্বারী মাওলানা মুজিবুর রহমান দিক নিদর্শনা মুলক নসিহত পেশ ও মিলাদ পরিচালনা করেন।
মাহফিলে উপস্থিত ছিলেন সেন্টারের সকল ক্বারী ও মুরব্বি ফজর আলী, আব্দুল জলিল, দুবাই প্রবাসী ক্বারী বশির উদ্দিন, জামাল উদ্দিন প্রমুখ।
পরে ছাত্র-ছাত্রীদের মধ্যে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ শেষে প্রধানকারী মাওলানা মুজিবুর রহমানের দোয়ার মাধ্যমে মাহফিলের সমাপ্তি হয়।
শাখার সম্মানিত শিক্ষক ছিলেন প্রধান ক্বারী মাওলানা মুজিবুর রহমান, সহকারী শিক্ষক মাওলানা আমির উদ্দিন, ক্বারী শাহিন আহমদ, ক্বারী শামীম আহমদ, ক্বারী মনিরুজ্জামান, ক্বারী হাফিজুর রহমান, ক্বারী হুসাম উদ্দিন, ক্বারী জিহাদ হোসেন ও ক্বারী রুহুল আমিন। জামাতে সুরা হতে জামাতে খামিছ পর্যন্ত ছয়টি জামাতে এবছর পাঁচ শতাধিক শিক্ষার্থী তাজবিদ সহ কুরআন শিক্ষা কোর্সে অংশ গ্রহণ করে। সংবাদ বিজ্ঞপ্তি