র‌্যাব-৯ বিশ্বম্ভরপুর থেকে উদ্ধর করেছে ২১১ বোতল বিদেশী মদ

প্রকাশিত March 17, 2026
র‌্যাব-৯ বিশ্বম্ভরপুর থেকে উদ্ধর করেছে ২১১ বোতল বিদেশী মদ

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় অভিযান চালিয়ে ২১১ বোতল বিদেশী মদ উদ্ধর করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জের একটি আভিযানিক দল গত ১৪ মার্চ রাত প্রায় ১২টায় উপজেলার সলুকাবাদ ইউনিয়নের আমরাগড়া এলাকায় অভিযান চালায়।
এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা ২/৩ ব্যক্তি দৌঁড়ে পালিয়ে যায়। তবে আভিযানিক দল আশেপাশে ব্যাপক তল্লাশি চাালিয়ে পরিত্যক্ত অবস্থায় ২১১ বোতল বিদেশী মদ উদ্ধার করতে সক্ষম হয়। এ ব্যাপারে তদন্ত চলছে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে পলাতক অজ্ঞাতনামা ২/৩ ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে (২০১৮) মামলা দায়েরসহ জব্দকৃত আলামত বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।