নিজস্ব প্রতিবেদক : র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাবের অভিযানে নেত্রকোনার নারী ও শিশু নির্যাতন মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামি সুনামগঞ্জে গ্রেফতার হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ও র্যাব-৩, সিপিসি-২, ঢাকার একটি যৌথ আভিযানিক দল রবিবার (১৫ মার্চ) আনুমানিক সন্ধ্যা পৌণে ৭টায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের শ্রীরামসী এলাকায় অভিযান পরিচালনা করে নেত্রকোনার মদন থানার মামলার {নং-০২(০৭)৯৯, জিআর নং-৩৭০(২)৯৯, ধারা-১৯৯৫ সালের নারী ও শিশু নির্যাতন (বিশেষ বিধান) আইনের ৬(১)} আসামি হুমায়ুন কবির রাজত্বকে (৫৬, পিতা মৃত আতর আলী তালুকদার, চাঁনগাঁও, শাহাপুর, মদন, নেত্রকোনা) গ্রেফতার করতে সক্ষম হয়।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।