নিজস্ব প্রতিবেদক : র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব সিলেট কোতয়ালি মডেল থানার অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিএসসি, সিলেটের একটি আভিযানিক দল বৃহস্পতিবার (১২ মার্চ) আনুমানিক দুপুর সোয়া ২টায় মহানগরীর মাজার গেইট এলাকায় অভিযান চালিয়ে মো আদিল (৪০, পিতা মৃত সিরাজ উদ্দিন, পশ্চিম মাছিমপুর, বাটু মিয়ার বাড়ি, দোয়ারাবাজার, সুনামগঞ্জ) নামের এই আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।