সিলেট মহানগরীতে ১২ প্রতিষ্ঠানকে ৫৪ হাজার টাকা জরিমানা

প্রকাশিত March 7, 2026
সিলেট মহানগরীতে ১২ প্রতিষ্ঠানকে ৫৪ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব সিলেট মহানগরীতে অভিযান চালিয়ে নানা অনিয়মের দায়ে ১২টি প্রতিষ্ঠানকে ৫৪ হাজার টাকা জরিমানা আদায় করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিএসসি, সিলেট ও জেলা প্রশাসকের কার্যালয়ের একটি যৌথ আভিযানিক দল শনিবার (৭ মার্চ/২২ ফাল্গুন) আনুমানিক সকাল ১০টা থেকে প্রায় আড়াইঘণ্টা মহানগরীর বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে।
এ সময় ক্রয়কৃত পণ্যের মূল রশিদ দোকান বা ব্যবসা প্রতিষ্ঠানে সংরক্ষণ না করার দায়ে কৃষি বিপনন আইন ২০১৮ এর ১৯(১)(ঞ) ধারায় প্রতিষ্ঠান মালিক মো আব্দুল হান্নান (৪০), মো আকলিছ, (৪০), আবির আহমেদ (২৭), জুনেদ মিয়া (২৬), মো কাদির (৩৫), জামিল আহমদ (৪১), রিপন দাস (৪০), আনোয়ার আলী (৩৩), লিলু মিয়া (৩৫), কামিল আহমেদ (২৭), রাজা মিয়া (৪৩) ও তানভীর আহমদকে এই জরিমানা করা হয়।