নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগর পুলিশ-এসএমপির বন্দর বাজার ও আম্বরখানা ফাঁড়ির অভিযানে দুই ছিনতাইকারী গ্রেফতার হয়েছে।
শুক্রবার (৬ মার্চ) বন্দর বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শহিদুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করে সুমন আহমেদ (২২, পিতা হেলাল মিয়া, ত্রিপন, বাংলাবাজার, মদন, নেত্রকোনা, বর্তমান ঠিকানা শামীমাবাদ, সিলেট) নামের একজনকে গ্রেফতার করা হয়।।
তার বিরুদ্ধে ছিনতাই, চুরি ও বিশেষ ক্ষমতা আইনে ১০টি মামলা রয়েছে।
একই দিন আম্বরখানা পুলিশ ফাঁড়ির এসআই মাসুদ মিয়ার নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে মজুমদারী এলাকা হতে এয়ারপোর্ট থানার মামলার (নং ০৬, তারিখ ০৫/০৩/২৬ খ্রি, ধারা আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনের ৪/৫ মামলার এজাহারনামীয় আসামি মো মুন্না বেপারীকে (পিতা জয়নাল আবেদীন, ডিঙ্গামানিক, নরিয়া, শরিয়তপুর, বর্তমান ঠিকানা তরঙ্গ ৩/৪, জমশেদ মিয়ার বাসা, মজুমদারী, সিলেট) গ্রেফতার করে। সূত্র এসএমপি মিডিয়া সেল