দোয়ারাবাজারে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

প্রকাশিত March 6, 2026
দোয়ারাবাজারে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব সুনামগঞ্জের দোয়ারাবাজারে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ মামলার একমাত্র আসামিকে গ্রেফতার করেছে।
র‌্যাব-৯ জানায়, জেলার দোয়ারাবাজার উপজেলার জঙ্গলশ্রী এলাকায় কর্মরত থাকালীন পল্লী বিদ্যুৎ অফিসের কর্মচারী মো বদিউজ্জামান বিয়ের প্রলোভন দেখিয়ে দুই সন্তানের মাকে গত বছরের ১০ অক্টোবর থেকে বিভিন্ন সময়ে ধর্ষণ করে।
এই ঘটনায় নির্যাতিতা বাদি হয়ে দোয়ারাবাজার থানায় একটি মামলা দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে আসামিকে আইনের আওতায় আনতে র‌্যাব-৯ ঘটনার ছায়া তদন্ত শুরু ও গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জেরর একটি আভিযানিক দল বৃহস্পতিবার (৫ মার্চ) আনুমানিক রাত সোয়া ১০টায় সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার চালবন এলাকায় অভিযান চালিয়ে মামলার একমাত্র পলাতক আসামি বদিউজ্জামানকে (৩০), পিতা জহিরুল ইসলাম, কুটিপাড়া, বিশ্বম্ভরপুর, সুনামগঞ্জ) গ্রেফতার করে।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে দোয়ারাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।