নিজস্ব প্রতিবেদক : সিলেটের জকিগঞ্জ থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ১০ হাজার ২০০ ইয়াবাসহ ৩ জনকে গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মানিকপুর ইউনিয়নের কালীগঞ্জ বাজারে রিলাক্স ক্যাফে নামক রেস্টুরেন্ট থেকে বারঠাকুরী ইউনিয়নের দিঘলীগ্রামের হারুছ মিয়ার ছেলে ছাবির আহমদ (২৪) ও শাকিল আহমদ (২০) এবং কসকনকপুর ইউনিয়নের নিয়াগুল গ্রামের মঈন উদ্দিনের ছেলে রাশেদুল ইসলামকে এই ইয়াবা টেবলেটসহ গ্রেফতার করা হয়।
এ ঘটনায় জকিগঞ্জ থানার মামলা রুজু করা হয়েছে।