ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৪ জনের ৭ দিনের কারাদণ্ড

প্রকাশিত March 5, 2026
ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৪ জনের ৭ দিনের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্চারামপুরে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৪ জনের ৭ দিনের কারাদণ্ড হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া ও জেলার বাঞ্ছারামপুর উপজেলা প্রশাসনের একটি যৌথ আভিযানিক দল বৃহস্পতিবার (৫ মার্চ/২০ ফাল্গুন) আনুমানিক সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।
অভিযানকালে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের (২০১০) ১৫(১) ধারা অনুযায়ী মো সোহাগ (৩০, পিতা আব্দুর রব গাজী, বরিশাল সদর, বরিশাল), মো আশিক (৩০, পিতা মো আলমগীর হোসেন, লেবুজিলবুনিয়া, নাজিরপুর, পিরোজপুর), মো ফুয়াদ (২৫, পিতা মো ওয়াদুদ মিয়া, রাজবাড়ি, নেছারাবাদ, পিরোজপুর) ও মো নাছির উদ্দিনকে (৩০, পিতা মো বেলাল হোসেন, কাঠাখালি, নেছারাবাদ, পিরোজপুর) দোষী সাব্যস্ত করে প্রত্যককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড্ দেওয়া হয়।
সাজাপ্রাপ্তদেরকে থানা পুলিশের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।