কুলাউড়ায় একটি প্রতিষ্ঠান সিলগালাসহ ৩ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা

প্রকাশিত March 5, 2026
কুলাউড়ায় একটি প্রতিষ্ঠান সিলগালাসহ ৩ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক : মৌলভীবাজারের কুলাউড়ায় অনিয়মের কারণ ১টি ব্যবসা প্রতিষ্ঠান সিরগালাসহ ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-২, মৌলভীবাজার ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজারের একটি যৌথ আভিযানিক দল বুধবার (৪ ফেব্রুয়ারি) আনুমানিক সকাল সাড়ে ১০টা থেকে প্রায় ২ ঘণ্টা কুলাউড়া উপজেলার রবির বাজার এলাকায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে।
এ সময় ভেজাল খাদ্য বা খাদ্যোপকরণ উৎপাদন, আমদানি, বিপণন ইত্যাদির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের (২০০৯) ৪২ ধারায় ধানসিঁড়ি রেস্টুরেন্টের মালিক আবু মো নাসিম উদ্দিনকে ৩০ হাজার টাকা জরিমানা করাসহ দোকানটি সিলগালা করা হয়।
এছাড়াও আল মদিনা মিষ্টি ঘরের মালিক আবুল বসরকে ৫০ হাজার টাকা ও মেসার্স সুজন মিষ্টিঘরের মালিক সুজন কুমার দেবকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।