স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম আগামীকাল সোমবার (৩ মার্চ) সিলেটের দক্ষিণ সুরমার তেতলী আসছেন।
প্রতিমন্ত্রীর আগমন উপলক্ষে সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিক সোমবার (২ মার্চ/১৭ ফাল্গুন) তেতলী ইউনিয়ন পরিষদ কার্যালয় পরিদর্শন করেন।
এ সময় তিনি জানান, প্রতিমন্ত্রী সকাল ১০টায় ইউনিয়ন পরিষদ কার্যালয় পরিদর্শন করবেন।
সাংসদ আশা প্রকাশ করেন এলজিআরডি প্রতিমন্ত্রীর সফরের ফলশ্রুতিতে সিলেট-৩ আসনে অবকাঠামোগত দীর্ঘদিনের সমস্যাগুলোর দ্রুত সমাধান হবে।
বিশেষ করে রাস্তাঘাট, কালভার্ট, ছোট-বড় সেতু ও খাল-নদীর ভাঙন রোধে কার্যকর উদ্যোগ নেওয়া হবে বলে তিনি আশা প্রকাশে করেন। সংবাদ বিজ্ঞপ্তি