শাহজাহান শাওন, নিউপোর্ট, ইউকে : ব্রিটেনের নিউপোর্ট কেল্টিক টাইগার্স স্পোর্টস ক্লাবের উদ্যোগে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রডনি প্যারেডে এক মাল্টিফেইথ ইফতার পার্টির আয়োজন করা হয়।
সংগঠনের বোর্ড ডিরেক্টর মাহবুব নূর ম্যাবসের পরিচালনায়ে এতে স্বাগত বক্তব্য রাখেন ট্রেজারার ফয়সল রহমান। সমাপনী বক্তব্য দেন বোর্ড ডিরেক্টর মঈন চৌধুরী লিপু। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোহাম্মদ ইয়াকুব। রমজানের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন হাওয়া আলম, হাফিজ মাওলানা বদরুল আলম ও ড জোসনা মুহিত। ।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাল্টিফেইথ লিডার রেভারেন্ড এন্ড্রু লাইটবাউন, কর্নেল জেমস, নিউপোর্ট কাউন্সিল লিডার কাউন্সিলর দিমিত্রি বাতরৌনি, ক্যাবিনেট সদস্য কাউন্সিলর জেমস ক্লার্ক, কাউন্সিলর আলী আহমেদ, কাউন্সিলর সালেহ আহমেদ, প্রবাসে মুক্তিযুদ্ধের সংগঠক শেখ মোহাম্মদ তাহির উল্লাহ, ইউকে বিডি টিভির চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর, ভাইস চেয়ারম্যান কামরুল ইসলাম, ম্যানেজিং ডিরেক্টর খায়রুল আলম লিংকন প্রমুখ।